• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

নিজস্ব সংবাদদাতা / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

৩ এপ্রিল কবি, ঔপন্যাসিক, গীতিকার প্রফেসর মো. আমির হোসেন-এর ৬৬তম জন্মোৎসব উদযাপন । গুণী এই কবির জন্মদিন উপলক্ষে উপস্থিত কবি লেখকগন তাকে নিয়ে স্মৃতি চারণ মূলক আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ করেন। এছাড়াও জন্মদিন উপলক্ষে ‘বরেণ্য’ নামে একটি সংকলন প্রকাশিত হয়।

৩ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ঢাকার সাভারের আমিন বাজার সালেহপুর কবির নিজ বাস ভবনে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের আয়োজনে এই জন্মোৎসব উদযাপন করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি, লেখক, বাহান্ন ও রতনপুর সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন।
প্রধান অতিথি ছিলেন দেশ নাট্যদলের প্রতিষ্ঠাতা নাট্যকার মো: নাজমুল হক বাদল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, কবি, সম্পাদক, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, ছড়াকার নজরুল ইসলাম শান্তু, ছড়াকার চঞ্চল মেহমুদ কাশেম, কবি, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, লেখক, প্রকাশক শাহেদ বিপ্লব, কবি শাহানা মান্নান বুলবুল,কবি শাহ আলম, অধ্যক্ষ মুহাম্মদ মামুন মিয়া, কবি, লেখক নূরজাহান নীরা।

মুখ্য আলোচক ছিলেন কবির সহধর্মিণী, সহপাঠী, বন্ধু শিক্ষাবিদ সৈয়দা খারুন নাহার মণি।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি ফয়সাল আহমেদের সঞ্চালনায়, সহ সভাপতি কবি জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে, কবি শুক্কুর মাহমুদ জুয়েলের পবিত্র কোরআন তেলাওয়াত শেষে তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠন। বক্তব্য ও কবিকে নিবেদিত লেখাপাঠ করেন, কবি মো: নাঈম হোসেন, জয়নুল আবেদীন জয়, সোনিয়া আহামেদ, নাট্যকর্মী বশির খাঁন, কবি ও মুকাভিনেতা জহিরুল ইসলাম মিন্টু, কবি রওশন আরা, কবি নূর ইসলাম বাদল, রঞ্জিত চন্দ্র দাস।

প্রবাসে চলে যাওয়ার পথে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ সময় লাইভে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ।

প্রফেসর মো. আমির হোসেনের লেখা চমৎকার গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন কণ্ঠশিল্পী, সুরকার সারোয়ার মাহিন।

আলোচনার সময় প্রফেসর আমির হোসেন এর দম্পতির দুপুরের বিশেষ আপ্যায়ন সবাই আনন্দিত হয়ে উপস্থিত সবাই প্রশংসা করেন।

জন্মদিন উপলক্ষে প্রফেসর মো. আমির হোসেনকে উপস্থিত কবি-রা নানান উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং কবির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কবিকে নিয়ে নিবেদিত বই ‘বরেণ্য’ সংখ্যা ও বিশেষ কলম উপহার দেওয়া হয়।
পরিশেষে কেক কাটার মাধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..