• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: মির্জা ফখরুল

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনাভাইরাস নিয়ে সরকার প্রথম থেকেই ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার করোনাভাইরাস নিয়ে ব্যবসা করতে চায়। এই কোভিডকে নিয়ে তারা প্রথম থেকেই ব্যবসা শুরু করেছে। তাদের উপদেষ্টা সাহেবের কথায় অগ্রিম টাকা দিয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা আনবে। এখন দেড় কোটি টিকাও পায়নি। এটা তারা করছে, জেনেশুনেই।
রাশিয়া ও চীনের টিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, দেখুন কীরকম কাজ করছে। কিছু জন্তু আছে পানি খায় ঘোলা করে খায়। চীন যখন এসে বলল যে, আমার সাথে চুক্তি করো, তারা করল না। রাশিয়া এসে বলল যে, আমি দেব, চুক্তি করো। করল না। এখন চীন আর রাশিয়ার কাছে গিয়ে ধর্না দিচ্ছে। চীন বলছে, মিথ্যা কথা বলেন কেন? আপনাদের সঙ্গে তো কোনো চুক্তিই হয়নি। এটাকে কী বলবেন?

খালেদা জিয়াকে অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের কাছে অনুপ্রেরণা। তিনি সফল হয়েছেন এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে। এটা সফলতা। সে জন্য এই সরকার জানে খালেদা জিয়া হচ্ছেন সেই হ্যামিলনের বংশীবাদক। যিনি বাইরে বেরুলে বাঁশি বাজাতে শুরু করবেন, লাখ লাখ মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে। দ্যাটস দ্য রিয়েলিটি। এজন্য তাকে তারা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে, এখনও তিনি গৃহবন্দি।

মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। সকল রাজনৈতিক দলগুলোকে একখানে করে, জোট না হোক আমরা যুগপৎ আন্দোলন করে বেরিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা আমরা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..