• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

চীন ইউক্রেনে যুদ্ধ চায় না, নিষেধাজ্ঞাকেও সমাধান মনে করে না

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুন, ২০২২

বিডি নিউজ আই ডেস্ক, বেইজিং: চীন সরকার ইউক্রেনে কোন সংঘাতের ব্যাপারে আগ্রহী নয়, অবশ্য একই সঙ্গে দেশটি বিশ্বাস করে না যে, নিষেধাজ্ঞা এই সংকট নিরসনে কোন সহায়তা করতে পারে। চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওই ফিংহে রোববার সিঙ্গাপুরে সাংগ্রী-লা ডায়ালগ সিকিউরিটি ফোরামে একথা বলেন। বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
এই চীনা মন্ত্রী বলেন, ‘ চীন ইউক্রেনে সবকিছুর শেষে সংঘাত অথবা যুদ্ধ দেখতে চায়। এই সঙ্গে আমরা বিশ্বাস করি না যে, সর্বোচ্চ চাপ অথবা নিষেধাজ্ঞার মাধ্যমে এ সমস্যার সমাধান আসতে পারে। বরং এতে উত্তেজনা আরো বাড়তে পারে এবং পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।’ ইউটিউবে তার এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন সরকার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপ চায় এবং আশা করছে খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।
তিনি বলেন, ‘ চীন রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনায় আগ্রহী। আমরা আরো আশা করছি খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।’
তিনি আরো বলেন, ইউক্রেন সংকটকালে চীন কখনোই রাশিয়াকে কোন বস্তুগত সহায়তা করেনি।(বাসস )

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..