• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

ছড়াকার নজরুল ইসলাম শান্তু’র তিনটি ছড়া

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
ছড়াকার নজরুল ইসলাম শান্তু

ড্যাঙ ড্যাঙা

ড্যাঙ ড্যাঙ,
সিংহ মামার
জন্ম দিনে
নাচে কোলা ব্যাঙ।

সব সাথীদের
সঙ্গে নিয়ে
শেয়াল ধরে গান ;

গানের সুরে
বাজনা বাজায়
বানর হনুমান!

দুষ্টু ছেলের দল

গাঁয়ের        দুষ্ট ছেলের দল
ওরা           করে কোলাহল
ওদের      নেই তো পিছুটান
ওরা          উল্লাসে গায় গান
ওদের        বক্ষে খুশির ঢল;
ওরা           দুষ্টু ছেলের দল।

ওরা      একসাথে পথ চলে
ওরা     নৌকা ভাসায় জলে
ওরা       দেয় রে নদী পাড়ি
ওদের       কন্ঠে জারি-সারি
ওদের    নেই তো মনে ছল;
ওরা           দুষ্টু ছেলের দল।

ওদের    নেই তো অলোসতা
ওদের        নেই যে নিরবতা
কোথায়    আছে পাখির ছানা
ওরা        দেয় সেখানে হানা
নিয়ে        হাতে বাঁশের নল;
ওরা            দুষ্টু ছেলের দল।

ওরা        চটপটে একরোখা
ওরা       মাকে দিয়ে ধোকা
ওরা      যায় লুকিয়ে শেষে
ওরা       হারায় নিরুদ্দেশে
ওদের      কোমল মনোবল;
ওরা           দুষ্টু ছেলের দল।

হাঁড়ভাঙা বিশ্রামে

হাঁড়ভাঙা বিশ্রামে বসি আর শুই,
গিন্নির হুকুমেই থালা-বাটি ধুই।
তারপর পূনরায় বিছানাতে যাই,
আধাশোয়া হয়ে পড়ে মাথাটা নাড়াই…!

সোজা-বাঁকা নয় থাকা, কী যে করি ছাই..!
খাটের মধ্যে গিয়ে দেহ গোতরাই…!
ক্রমাগত উঠি বসি মনে সুখ নাই,
ফাঁটা বাঁশে আটকিয়ে শুধু চিল্লাই!

মাথাটাকে নীচু করে উপথাও হই,
তাই দ্যাখে গিন্নিটা করে হই-চই!
চিৎ হয়ে কাত হয়ে করি উঠবস,
একঘেয়ে শরীরটা করে কসমস!

টিভি দেখি বিবি দেখি, দেখি পোলাপান,
চিল্লায়ে…ফাল্লায়ে…গেয়ে যাই গান …!
হঠাৎ মোবাইল ফোনে যেই পড়ে হাত;
ফেসবুকে ছড়া লিখে করি বাজিমাত!

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..