• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জলাবদ্ধতায় ক্ষুব্দ এলাকাবাসীর মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
লাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে সিটি কর্পোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা: সিদ্ধিরগঞ্জে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন সিটি কর্পোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডেমরা-আদমজী-নারয়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে এই মানববন্ধন করেন ক্ষুব্দ এলাকাবাসী। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এ সময় ৭ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নয়ন আহমেদ বলেন, দ্রুত জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সংসদ সদস্য শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপ কামনা করছি। সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং প্যানেল মেয়রের কাছেও অনুরোধ জানাচ্ছি, ‘এলাকায় এসে আমাদের দুরবস্থা দেখে যান’।

জাহানারা নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, আমরা খাদ্য-বস্ত্র-বাসস্থান কিংবা কোনো ত্রাণ চাই না। আমরা পানিবন্দি জীবন থেকে মুক্তি চাই। জনপ্রতিনিধিদের কাছে আমাদের মিনতি, আপনারা এসে আমাদের দেখে যান। আমরা শান্তিতে বাঁচতে চাই। তাছাড়া একাধিক স্থানীয় মানুষের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা এলাকাবাসীর কোনো খোঁজ-খবর রাখেন না। জলবদ্ধতা নিরসনে তিনি কোনো ভূমিকা পালন করছেন না। এমন জনপ্রতিনিধি এলাকাবাসী আর চায় না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..