• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় গোল্ডকাপ বালক-বালিকা ফুটবল খেলার শুভ উদ্বোধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
লোগ

স্পোর্টস রিপোর্টার ॥ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ(অ-১৭)বালক ফুটবল ২০২১বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ(অ-১৭) বালিকা ফুটবল ২০২১ এর জেলা পর্যায়ের খেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ওসমানী পৌর স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শামীম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাহিদ পারভেজ। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অরিফা জহুরা,বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার,ক্রীড়া সংস্থার সহসভাপতি এজেডএম ইসমাইল বাবুল,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,সদস্য ফিরোজ মাহমুদ সামা,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহির,কোষাধ্যক্ষ মাহবুবব হোসেন বিজন,যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার সহ প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেলুন উঁিড়য়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সকালে বালিকাদের প্রথম খেলায় সোনারগাঁও উপজেলা ১-০ গোলে বন্দর উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের জয়সূচক গোলটি করেন সুমাইয়া। দ্বিতীয় খেলায় রূপগঞ্জের বিপক্ষে ওয়াক ওভার পায় সদর উপজেলা বালিকা দল। বিকেলের প্রথম খেলায় রূপগঞ্জ উপজেলা ৫-২ গোলে সোনারগাঁও উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের নাদিম ২টি এবং মারুফ,লিখন,রয়েল ১টি করে গোল করেন। সোনারগাঁও উপজেলার পক্ষে আরমান ২টি গোল করেন। দ্বিতীয় খেলায় বন্দর উপজেলা টাইব্রেকারে(৬-৪ )গোলে আড়াইহাজার উপজেলাকে পরাজিত করেছে।

আগামীকালের খেলা: বালিকা-সকাল-১০ টা ও ১১টা (২টি) বালক- বিকাল ২ টা ও ৩.৩০ মি.(২টি)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..