• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

ঝগড়া থামাতে গিয়ে আহত কাশেমের মৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

আড়াইহাজার সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত কাশেমের (৫৬) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তার লাশ বাড়ীতে আনা হয়েছে। এ সময় বাড়ীতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
এর আগে ২১ জুন উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কাশেম মানিকপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ জুন বাড়ির উপর দিয়ে পানি যাওয়া নিয়ে উপজেলার চৈতনকান্দা গ্রামের ইউসুফ ও স্বপন সমর্থকদের মাঝে প্রথমে তর্ক বিতর্ক হয়। এই সময় ইউসুফের স্ত্রী সুফিয়া প্রতিপক্ষের একজনকে মারধর করে। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৩/৪ জন আহত হয়। এসময় সংঘর্ষ পাশের গ্রামের কাশেম (৫৬) ঘটনাস্থলে গেলে ইফসুফের লোকজন তার উপরই হামলা করে। হামালায় কাশেম গুরুতর আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে নেওয়ার পর শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনার পরই হামলায় আহত কাশেমের ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে থানায় একটি হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। ইতিপূর্বে হত্যার চেষ্টা মামলার আসামীরা হলো, ইফসুফ, তার ছেলে ইয়াছিন, জিলানী স্ত্রী সুফিয়া বেগম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..