• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাবে : হুইপ ইকবালুর রহিম

বিডিনিউজ আই ডেস্ক : / ২৬৮২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

বিডি নিউজ আই: দিনাজপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১ হাজার দোকান কর্মচারীদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।
আজ বুধবার দুপুর ২টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শহরে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরা ১ হাজার দোকান কর্মচারীদের মাঝে প্রত্যেককে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার আওতায় খাদ্য উপহার প্যাকেট বিতরণ করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি।
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যেন দুর্যোগের মধ্যে শান্তিতে থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের সহযোগীতা দিয়ে আসছে। খাদ্যের অভাবে কেউ যেন মারা না যায় সেজন্য পর্যাপ্ত পরিমাই খাদ্য মজুদ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের মানুষ যেন ভাল থাকে, অভাব যেনো বুঝতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে রক্ষা করতে টিকার ব্যবস্থা করেছে। ভ্যাকসিনের আর কোন সংকট নেই। পর্যায়ক্রমে দেশের সকল মানুষদের ভ্যাকসিন দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..