• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

দেশে প্রথম স্নায়ুরোগ চিকিৎসা পেলো শিশু রাইয়ান

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো দুরারোগ্য স্নায়ুরোগ স্পাইনাল মাস্কুলার এট্রফি (এসএমএ) রোগের চিকিৎসা শুরু হয়েছে।
চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ২২ মাস বয়সী শিশু রাইয়ানকে দুরারোগ্য এই রোগের চিকিৎসায় জিন থেরাপি দেওয়া হয়েছে। রাইয়ান মানিকগঞ্জের বাসিন্দা।
আজ মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিশুর ইনজেকশন থেরাপিতে সরাসরি যুক্ত ডা. চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১০টায় রাইয়ানকে এ ইনজেকশন দেওয়া হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রায় একঘণ্টা ধরে তাকে ক্যানোলার মাধ্যমে দুরারোগ্য স্নায়ুরোগ স্পাইনাল মাস্কুলার এট্রফির (এসএমএ) ওষুধ শরীরে দেওয়া হয়।
মোহাম্মদ ফুয়াদ গালিব জানান, অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি নির্ধারণ করা যায়। বিশ্বে এ পর্যন্ত দুই হাজার ৩০০ বাচ্চাকে এই চিকিৎসা দেয়া হয়েছে- এরমধ্যে একজন মারা গেছে। বাংলাদেশে রাইয়ানই হচ্ছে প্রথম কোনো রোগী- যাকে এই চিকিৎসা দেওয়া হলো। রাইয়ানকে যে ওষুধ দেওয়া হয়েছে, তার প্রতি ডোজের দাম প্রায় ২২ কোটি টাকা- যা বিনামূল্যে দিয়েছে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস।
এ সময়ে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইয়েন্সেস ও হাসপাতাল (নিনস)-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..