• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

নগর ভবনে মাঠ রক্ষায় তৃ-পাক্ষিক আলোচনা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর খেলার মাঠ কেটে ভবন নির্মাণের কাজ শুরু হয় মে মাসের শেষ দিকে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর মাঠ কাটার বিষটি দৃষ্টিগোচর হলে ৩১শে মে অধ্যক্ষ বরাবর গনস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দেন।
এতে উল্লেখ করা হয়, খেলার মাঠ ঠিক রেখে নবভবনের চলমান নির্মাণ কাজ উত্তর ও উত্তর-পশ্চিমসহ পরিত্যক্ত জমিতে নির্মাণ কাজ করার।
এ আবেদনে কোন সুফল না পেয়ে ভোকেশনাল খেলার মাঠ রক্ষায় সম্মিলিত শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে ০২ জুন নারয়নগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এতেও কোন সুফল না পেয়ে ০৮ জুন সম্মিলিত শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে নাসিক মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হলে। এ আবেদন পেয়ে তাৎক্ষণিকভাবে মেয়র আইভী বিভিন্ন দপ্তরের সাথে ফোনে যোগাযোগ করেন এবং ০৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লাসহ কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি টিম সরেজমিনে পাঠান।
সরেজমিনে আসা কর্মকর্তাগণ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর কর্তৃপক্ষ এবং সংগ্রামরত শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর সাথে সম্মিলিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চলমান নির্মাণ কাজ বন্ধ করে দিলে আন্দোলনরত সকলেই কিছুটা স্বস্তি পায় এবং একটু আলোর মুখ দেখার আশা সৃষ্টি হয়।
এসময় পরিদর্শনে আসা সিটি কর্পোরেশনের কর্মকর্তাণ বলেন, পরবর্তী সিদ্ধান্তের পূর্বে যেন নির্মান সংক্রান্ত কোন ধরনের কাজ করা না হয়। এ নির্দেশনা উপেক্ষা করে ১০ জুন বৃহস্পতিবার, ভোকেশনালের কর্তৃপক্ষের সাথে মেয়রের আলোচনার দিন ধার্য থাকলেও সকাল থেকেই পুনরায় নির্মাণ কাজ শুরু করে। এতে মাঠ রক্ষাকারী সকলেই মর্মাহত হন এবং তাৎক্ষণিকভাবে বেলা ৩ টায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তুু বৃহস্পতিবার দুপুর ১২টার পর মেয়রকে নির্মাণ কাজ চলমান বিষয়টি অবগত করতে গেলে সেখানে ভোকেশনালের অধ্যক্ষ সেলিম মৃধাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতি লক্ষ করা যায়।
মেয়রের কক্ষে দীর্ঘক্ষণ যৌথ আলোচনা শেষে সকলেই একমত হন যে, আগামী ১৩ জুন রবিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিনের নের্তৃত্বে একটি টিম পরিদর্শনে যাবেন এবং তৎপর্যন্ত কোন ধরনের নির্মাণ কাজ করা থেকে বিরত থাকতে বলেন। তাদের এ সিদ্ধান্ত ভোকেশনাল খেলার মাঠ রক্ষায় সম্মিলিত শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসীবৃন্দের মুখপাত্র গোলাম মোস্তফা সাচ্, মোঃ আবু সাঈদ ও মোঃ রাকিবুল হাসান উপস্থিত থেকে অবগত হয়ে তাৎক্ষণিকভাবে মুখপাত্র গোলাম মোস্তফা সাচ্ পূর্ব নির্ধারিত আজকের প্রতিবাদ সভা স্থগিত করলে মেয়র আইভীসহ ভোকেশনালের কর্তৃপক্ষ ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এই খেলার মাঠ রক্ষায় প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবগত করা হয়েছে। কোনভাবেই শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসীবৃন্দ তাদের এ প্রাণের মাঠ হারাতে চান না।
তারা মাননীয় প্রধানমন্ত্রীর মাঠ-জলাশয় রক্ষার পরিবেশবাদী ঘোষণাকে সম্মান প্রদর্শনের উদ্ধৃতি দিয়ে বলেন, মাঠ রক্ষার জন্য প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..