• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান সমমনা ৪১তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” – নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

না’গঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস পালনে উদযাপন কমিটির সভা

জাহাঙ্গীর হোসেন / ৭৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

‘শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই ‘ শ্লোগানকে ধারণ করে আগামী ৩১ ডিসেম্বর পালিত হবে আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫। জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর উদ্যোগে দিনব্যাপী উদযাপন করা হবে ‘বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৫-২৬’।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে শহরের চাষাড়াস্থ রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেডের কার্যালয়ে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের আহবায়ক কবি ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি কাজী আনিসুল হক , সমন্বয়কারী কবি শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব কবি আবুল কালাম আজাদ, কবি রাজলক্ষ্মী, কবি সোনিয়া দেওয়ান প্রীতি, সাজ্জাদ আহম্মেদ খোকন, মোঃ শাহ আলম, শাহনাজ আক্তার সাথী, মোঃ ওয়ারদে রহমান, জাহাঙ্গীর হোসেন, এস.এ বিপ্লব প্রমূখ।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় চাষাড়া জিয়া হলের সামনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..