• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

না,গঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে স্বাচিপের মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে স্বাচিপের মানববন্ধন

জাহাঙ্গীর হোসেনঃ সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনায় ও ঘরবাড়িতে হামলা, ভাঙ্গচূর ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জের খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতাল ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)

রবিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতাল ও দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশার, স্বাচিপ’র জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিধান চন্দ্র পোদ্দার, সহ সভাপতি ডা. দেবাশীষ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামসুদ্দোহা সরকার সঞ্জয় ও ডা. কামরুল আসরাফ বাপ্পী, অর্থ সম্পাদক ডা. শেখ ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক ডা. মো. সাখাওয়াত হোসেন প্রমূখ।

এছাড়াও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ডা. কুমার তানসেন, ডা. ইউসুফ আলী সরকার, ডা. জহিরুল কাদের ভূঁইয়াসহ অন্যান্য চিকিৎসক ও সেবিকাগণ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে একটি অপশক্তি বিভিন্নভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা নয় মুসলমান, নয় হিন্দু-খ্রিস্টান। মহান ৭১’র স্বাধীনতার পর থেকেই এই যড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা যে কোন ধর্মেরই হই না কেন? আমরা বাঙালী। সম্প্রীতির দেশ আমাদের এই বাংলাদেশ। যারাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..