• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সদর উপজেলা প্রসাশনের আয়োজনে শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মাঝে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে এই ব্যতিক্রমী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা হলরুমে সভাপতি হিসাবে উপস্থত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

ব্যতিক্রমী এই আয়োজনের প্রথম দিনে স্থানীয় শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন তার কার্যালয় থেকে প্রদত্ত বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, মানুষের মাঝে সরকারি দপ্তরগুলোর কাজের পরিধি এবং সেবা পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রায়শই স্বচ্ছ ধারণার অভাব থাকে। শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই শৈশব ও কৈশোর থেকেই তরুণ প্রজন্মকে সরকারি সেবা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক জবাবদিহিতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যকে সামনে রেখেই শিক্ষার্থীদের সচেতন করার এই দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেরা সচেতন হবে না, বরং তাদের পরিবার ও সমাজকেও সরকারি সেবা পাওয়ার সঠিক উপায় সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে পারবে। সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, এটি কোনো একক দিনের আয়োজন নয়। শিক্ষার্থীদের প্রশাসনিক ব্যবস্থার সাথে সুপরিচিত করতে ধাপে ধাপে সদর উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবা নিয়ে এই ধারাবাহিক অবহিতকরণ কর্মসূচি পরিচালনা করা হবে।

অবহিতকরণ সভায় সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের অংমার্চিং মারমাসহ সদর উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..