• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

না:গঞ্জ সদরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীর হোসেন / ৭২৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি (২ ঘন্টা) পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সমন্বয়ক ও জেলা সভাপতি ওয়ার্সি উদ্দিন রানা, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর সভাপতি এবং কেন্দ্রীয় সমন্বয় পরিষদ এর সদস্য মো. মিরাজুল করিম ও শিবানী মোদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরালসভাবে কাজ করা হচ্ছে। কিন্তু বঞ্চিত করা হচ্ছে প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে।

তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারী নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে।

এজন্য নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এছাড়া এসময় কেন্দ্রীয় কর্মসূচিতে যে ৬ দফা উল্লেখ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..