• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান সমমনা ৪১তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” – নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আজ মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ শহরের বরফকল সংগঠনের কার্যালয়ে বিকেল ৫টায় এই উৎসবের আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি বুবলী আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসবে আম, জাম, লিচু, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। ফল উৎসবের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সদস্যদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্য ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক কাজী আনিসুল হক হীরা, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও সাংবাদিক উজ্জ্বল।

সংস্থার সদস্যদের মধ্যে তমা, শিউলি, পিয়াসহ অন্যান্যরা উপস্থিত থেকে উৎসবের আনন্দে অংশ নেন।

আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা নারীদের আত্মনির্ভরশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..