• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন 

নারায়ণগঞ্জে ১ লাখ ৭৪ হাজার ৯৭১ শিক্ষার্থীকে দেয়া হবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ জেলায় সর্বমোট ১ লাখ ৭৪ হাজার ৯৭১ জন শিক্ষার্থীকে দেয়া হবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা। যার মধ্যে জেলার ৫টি উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী ১,২৩,৭১৮ জন এবং কমিউনিটিতে কিশোরীর সংখ্যা ৯,৭৭৩জন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর প্রায় ৩৭ হাজার ৫০০ জন শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায়ে ১০ বছর থেকে ১৪ বছর পর্যন্ত প্রায় ৪ হাজার জন কিশোরীদের মধ্যে টিকা প্রদান করা হবে। আগামী ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১০ কর্মদিবসে স্কুলে পর্যায়ে এবং ৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মোট ৮ কর্মদিবসে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আফরোজা আক্তার পলি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার মোর্শেদুল ইসলাম খান। জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান’র তত্ত্বাবধানে সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, সিসিটি, মো. আনোয়ার হোসেন ও সহকারি ষ্টোর কিপার শওকত জামান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..