• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

যুব সমাজকে আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) নারায়ণগঞ্জ সদর উপজেলায় যুব

সংগঠক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব ও ইয়ুথ কাউন্সিলের সদস্য, আত্মকর্মী এবং যুব উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পল্লী উন্নয়ন ভবন, নারায়ণগঞ্জ সদরে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “বেকারত্ব দূরীকরণ ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজই প্রধান শক্তি। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। যারা নিজে কিছু করতে চায়, প্রশাসন তাদের পাশে আছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুবরা যেন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করে, সেই আহ্বান জানাই।”

বিশেষ অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক হাসিনা মমতাজ যুবদের জন্য চলমান বিভিন্ন ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ ও ইয়ুথ কাউন্সিলের কার্যক্রম তুলে ধরেন। তিনি উদ্যোক্তাদের প্রশিক্ষণ গ্রহণ ও ব্যবসা পরিকল্পনা তৈরিতে অধিদপ্তরের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

উপজেলা প্রকৌশলী যুব উদ্যোক্তাদের ছোট-বড় অবকাঠামো প্রকল্পে অংশগ্রহণ ও কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত যুব সংগঠক ও উদ্যোক্তারা ব্যবসা শুরুতে মূলধনের অভাব, বাজারজাতকরণের জটিলতা ও দক্ষ জনবলের ঘাটতির কথা তুলে ধরেন। তারা উপজেলা প্রশাসনের মাধ্যমে সহজ শর্তে ঋণপ্রাপ্তি, প্রদর্শনী মেলার আয়োজন ও নিয়মিত মেন্টরিং চান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, উপজেলা পর্যায়ে যুবদের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও অর্থায়নের উদ্যোগ নেওয়া হবে। ইয়ুথ কাউন্সিলের সদস্যদের মাধ্যমে তৃণমূলের যুবদের সম্পৃক্ত করে কর্মসংস্থানবান্ধব কার্যক্রম জোরদার করা হবে।

সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত তরুণ, ইয়ুথ কাউন্সিলের সদস্য ও নতুন উদ্যোক্তারা অংশ নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..