• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পোষ্য প্রাণী সম্পর্কে ধারণা ও উৎসাহ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এমন কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। প্রত্যেকেরই স্বাস্থ্য বিষয়ে সচেতনতা প্রয়োজন। একইসঙ্গে পোষ্য প্রাণী পালন সম্পর্কেও ধারণা থাকা জরুরি।

হেলথ্ ক্যাম্প এর দ্বায়িত্ব পালন করেন ফতুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফসানা আক্তার।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর (টেক/ওয়েল্ডিং) মোঃ বোরহান উদ্দিন, ইন্সট্রাক্টর (নন-টেক) জেবুন নাহার, ইন্সট্রাক্টর (টেক/আরএসি) নাজনীন শাহানা, ইন্সট্রাক্টর (টেক/ওয়েল্ডিং) জিশান মমতাজ, ইন্সট্রাক্টর (নন-টেক/গণিত) জোবায়েদ খান, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/আরএসি) সুবীর পাল, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/অটোমোবাইল) সাজেদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি পোষ্য প্রাণী পালন ও পরিচর্যা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী তাদের পোষ্য প্রাণী এই প্রদর্শণীতে নিয়ে আসেন এবং তাদের উৎসাহিত করতে পুরস্কৃত করি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..