• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত না.গঞ্জ সদর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা মূলক সভা না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নারায়ণগঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
নারায়ণগঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদরে কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ১শ’ প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআপি) এর আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।
বুধবার (২৭ অক্টোবর) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।
এ সময় উপস্থিত ছিলেন, সিডিআর’ কো-অর্ডিনেটর মোসলেম আলী হাওলাদার, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সেলিম রহমান, রিহ্যাব ডেভেলপমেন্ট অফিসার রোকেয়া রসনি কেয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটন, সহ সভাপতি মো. শাহীন হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. জামাল, স্বেচ্ছাসেবক রুমা আক্তার ও আরিফা আক্তার প্রমূখ।
উল্লেখ্য, ১শ’ প্রতিবন্ধী ব্যাক্তি প্রতিজন পেয়েছেন চাল ১৫ কেজি, আটা ৫ কেজি, পেঁয়াজ ৫ কেজি, আলু ৫ কেজি, ডাল ২ কেজি, ভোজ্য তেল ২ লিটার, চিনি ২ কেজি ও লবণ ১ কেজি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..