• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১
নারায়ণগঞ্জে নিরাপদ খাদ্য সচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।

জাহাঙ্গীর হোসেনঃ “জাঙ্ক ফুড, পথ খারার, খোলা খাবার না খেলে, অনেক রোগ থেকে মুক্ত মিলে” এই শ্লোগানকে সামনে রেখে লাইফষ্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন ও স্বাস্থ্যশিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জে নিরাপদ খাদ্য সচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ জুন) এ উপলক্ষে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে জেলা সিভিল সার্জন ডা, মোহাম্মদ ইমতিয়াজ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আমিনুল হক, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা শাকির হোসেন, ইপিআই সুপারিয়েনটেনডেন্ট লুৎফর রহমান ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথসহ অন্যান্য কর্মকর্তাগণ।
এই কর্মসূচির আওতায় দিনব্যাপী আদালত প্রাঙ্গণ ও সদর উপজেলা কার্যালয় চত্বরসহ শহরের ৭টি স্পটে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক প্রামাণ্য চিত্র ও লিফটের বিতরণ করা হয়। জেলা সিভিল সার্জন ডা, মোহাম্মদ ইমতিয়াজ বলেন, জাংক ফুড অথবা খোলা খাবার স্বাস্থ্যও জন্য ক্ষতিদকর। এসব খাবার খেয়ে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসসজ নানা রোগ হতে পারে। এসব খাবারে অতিরিক্ত ফ্যাট থাকায় শৈশব কাল থেকেই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস এ আক্রান্ত হয়ে পড়ে। তাই সকলকে বলছি জাংক ফুড অথবার খোলা খাবার না খাওয়ার জন্য। যতটুক সম্ভব এগুলোকে পরিহার করতে হবে। যাতে আমরা বিশ্বেও মধ্যে উন্নত দেশ হতে পারি তাই সুস্থ্য থাকতে হবে। শিশুদেরকে এসব খাবার থেকে দুরে রাখতে হবে। আর এগুলো সচেতন করতেই আমাদের আজকের এই আয়োজন। নারায়ণগঞ্জে ৭টি স্থানে ভিডিও দেখানোর মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম চলবে। আশা করি এতে জনসচেতরা বৃদ্ধি পাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..