• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ জুন, ২০২১
মাঈনুল আহসান নোবেল ও ইথুন বাবু।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

গতকাল (৩১ মে) নিজে বাদী হয়ে ঢাকা জজকোর্টে এর আবেদন করেন তিনি। আগামী বৃহস্পতিবার (৩ জুন) এই মামলার শুনানি হবে।
বিষয়টি নিয়ে ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এমন কথা আমি কোনও দিন শুনিনি যে কথা নোবেল বলেছেন। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে, ছেলে এমবিএ করছে। শ্রোতা-ভক্তসহ সারা দেশে আমার অসংখ্য বন্ধু-স্বজন আছেন। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মান হানি হয়েছে। তাই বাধ্য হয়ে আমি আইনের দ্বারস্থ হলাম।’

এর আগে এই সংগীত পরিচালক রাজধানীর হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে জিডি করেছিলেন।

ইথুন বাবু আরও বলেন, ‘ফেসবুকে নোবেলের দেওয়া ওই স্ট্যাটাসগুলো আমাদের সংগীতাঙ্গনের জন্য অশনি সংকেত। সিনিয়র শিল্পীদের নিয়ে বাজে সব কথা বলেছেন। সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছেন। আমি মনে করি, দেশের চলমান আইনে তার শাস্তি হওয়া উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি নোবেল তার ফেসবুক পেজ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন। এক স্ট্যাটাসে ইথুন বাবুকে ‘চোর’ বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..