• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

প্রীমিয়াম সিমেন্ট কারখানায় ককটেল হামলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

মোঃ ওয়ারদে রহমান: নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সীমানাবর্তী সৈয়দপুর এলাকায় অবস্থিত প্রীমিয়াম সিমেন্ট কারখানায় ককটেল হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ জুলাই) রাতে ওই কারখানার ওয়েস্টিজ মালামাল নামানোকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা রুবেল এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন কারখানা কর্তৃপক্ষ।

রুবেল মুন্সিগঞ্জ সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তবে এ হামলার সাথে গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেনের জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

সিমন্টে কারখানার নৈশ প্রহরী হোসেন সরদার গণমাধ্যমকর্মীদের জানান, রুবেল ভাই আইসা সামনে একটা পিছনে দুইটা ককটেল বিস্ফোরণ করছে। পরে রাত সাড়ে ৮ টার দিকে এসে গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায়।

এদিকে সন্ত্রাসীরা চর সৈয়দপুর মাদবর বাড়ী এলাকায় সম্রাট কনষ্ট্রাকশন ফার্ম নামের একটি প্রতিষ্ঠানে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

প্রতিষ্ঠানটির কর্মচারী ফয়সাল জানান, একদল সন্ত্রাসী বাহিনী অর্তকিত অফিস ভাঙচুর চালায়। এসময় অফিসে থাকা নগদ ৪ লক্ষ ৩২ হাজার ৭ শত টাকা সহ দুইটি চেকবই নিয়ে যায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন সদর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে।

তবে ওই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। রুবেল নামের কাউকেও আমি চিনি না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..