• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া

জাহাঙ্গীর হোসেন / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান মিয়া।

রবিবার (২৪ মে) দুপুরে একটি ভেটেরিনারি টিম নিয়ে কোরবানি হাট পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী, ফতুল্লা পশু হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সায়মুন হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মিতা চক্রবর্তী ও অন্যান্য আরো ইন্টার্ন ডাক্তারগণ।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং খামারিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ও ইজারাদার ও খামারীদের সাথে হাটের সার্বিক দিক নিয়ে কথা বলেন। তাদের সর্ব দিকে সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে হাটে বেশ কয়েকটা গরু অসুস্থ অনুভব করলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন সঠিক চিকিৎসা প্রদান করেন। এদেখে খামারিদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যায়। আর তাদের আশ্বস্ত করা হয়, যেকোনো প্রয়োজনে, নারায়ণগঞ্জ সদরের ভেটেরিনারি মেডিকেল টিম সেবা দিতে প্রস্তত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..