• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

ফতুল্লা ইউনিয়ন পরিষদে নতুন সচিব আবু সাঈদ’র যোগদান

বিডিনিউজ আই ডেস্ক : / ২৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ মে, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদে নতুন সচিব হিসাবে যোগদান করেছেন মো. আবু সাঈদ। অবসরে গেলেন রায়হান ভূঁইয়া কাজল। বিদায় ও বরণ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ ও চেয়ারম্যান’র সহধর্মিণী সেলিনা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন ফতুল্লা ইউপির ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য ফেরদৌসী আরা অনা। মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য আ. বাতেন, ৫নং ওয়ার্ড সদস্য বাছেত প্রধান, ৬নং ওয়ার্ড সদস্য আঃ আওয়াল ও ৯নং ওয়ার্ড সদস্য মেহেদী মোহাম্মদ বাবু।
এ ছাড়াও বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..