• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন উম্মে তাহেরা আঁখি

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ : ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারেরসকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়াডের সংরক্ষিত মহিলা সদস্য এবং প্যানেল চেয়ারম্যান উম্মে তাহেরা আঁখি ।

এক শোক বার্তায় তিনি গণমাধ্যমকে জানান, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় বঙ্গবন্ধু’র জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে।
উম্মে তাহেরা আঁখি আরো বলেন, বর্তমান দেশ নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন পিতা হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ।
বঙ্গবন্ধুকে হারানোর ৪৭ বছর কেটে গেলেও আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা দেশের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি’। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..