• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মোঃ শাহাদাৎ হোসেন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, বন্দর সংবাদদাতা : ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন। এক শোক বার্তায় তিনি গণমাধ্যমকে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় বঙ্গবন্ধু’র জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধুর একটাই অপরাধ ছিল, তিনি দেশবাসীকে নিজের চেয়েও বেশী ভালোবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্রিরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। বঙ্গবন্ধুকে হারানোর পর ৪৭ বছর কেটে গেলেও আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি, তাঁর আদর্শ থেকে বিচলিত হইনি, তাই বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা দেশের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি’।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..