• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে কর্মশালা ও পাঠ আলোচনা অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: সৃজনশীল লেখকদের নিয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে কর্মশালা ও পাঠ আলোচনা,লেখা লেখির হাতেখড়ি বিষয়ক অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর যুগ্ম আহবায়ক কবি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কবি আমিনুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন কবি ও নির্মাতা আদিত্য রুপু, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সালমা ডলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. রুমন রেজা,কবি শাহেদ কায়েস, লেখক ও গল্পকার শাওন আসগর।

উদ্বোধনী পর্ব শেষে লেখা লেখির হাতেখড়ি কর্মশালা বিষয়ক আলোচনা করেন, বাংলা কবিতায় পয়ারের বিবর্তন নিয়ে কবি মুজিবুল হক কবির,লোকজ সাহিত্য নিয়ে ডা. তপন বাগচী,আধুনিক সাহিত্য নিয়ে কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ ও কবি করীম রেজা। মেটামর্ডানিজম নিয়ে একক বক্তব্য রাখেন বাংলা একাডেমি মহাপরিচালক  জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

৮ এপ্রিল শনিবার সকাল ১০ টা হতে দিনব্যাপি বাংলাদেশ সরকারি গণগ্রন্থাগার, নারায়নগঞ্জে এ কর্মশালা ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়।
পাঠ আলোচনা করেন কবি দীপক ভৌমিক, কবি ইয়াদি মাহমুদ, কবি এস এ শামীম ও কবি আবুল কাশেম।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, প্রধান আলোচক বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাধারন সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, লেখক ও গল্পকার ফজলুল হক কাশেম,কবি ও অনুবাদক ইউসুফ রেজা। এ পর্বে স্বাগত বক্তব্য রাখেন কবি রিশাদ হুদা, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আল মনির । সমাপনী পর্বটির সভাপতিত্ব করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হক হীরা।
এসময় সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন
এ এস এম এনামুল হক প্রিন্স,জয়নুল আবেদিন জয়,সাজ্জাদ আহমেদ খোকন,আবুল কালাম আজাদ, চঞ্চল মেহমুদ কাশেম,রনজিৎ মোদক,মোঃশাহীন খান,জহিরুল ইসলাম মিন্টু,নাদিয়া খানম,মোঃবশির উদ্দিন, এম আর সেলিম, তারিক সজীব, মোঃগোলাম কিবরিয়া রিপন,মাকসুদা ইয়াসমিন, রাজলক্ষী,অনন্ত চন্দ্র,মোঃমজিবুল হক বাদল,আনাস আহমেদ, সিদ্ধার্থ শংকর, আল আশরাফ বিন্দু,মোঃআবুল কাশেম,মোহাম্মদ আল মনির, মোঃআল আমিন বৈরাগী, ইকবাল হোসেন রোমেছ,সবুজ রায়,স্মৃতি রানী দে,গাজী মিজানুর রহমান (মিজান মিল্কী),সাঈদ দেলোয়ার, হাফিজা আক্তার সাথী,লিজা কামরুন্নাহার,আল আজহার, শ্রাবণী আক্তার, নুরুন নাহার নিরু,তানজিলা তিন্নি, মেহেরীন জারা,হাসিবা নিঝুম,সুমন সরকার, সানজিদা জামান সুমি,সাইফউদ্দিন শাহীন(মজুমদার শাহীন) ওয়াহিদুল ইসলাম মিথুন, ইয়াদী মাহমুদ,জাহাঙ্গীর হোসেন,শ্যামল দাশ,এস এম শাহাবউদ্দীন,এস এ শামীম, মামুন বাবুল,মালেক মাহমুদ, সাঈদ তপু,রিয়া আহমেদ, নাজমুল হোসেন খাঁন,মাহমুদ হাসান, নূরজাহান নীরা,জাহিদুল হক রুপক,রমজান বিন মোজাম্মেল, এম এইচ শ্রাবণ,ভূইয়া কাজলসহ প্রমূখ।
কর্মশালা ও পাঠ আলোচনা এবং লেখালেখির হাতেখড়িতে আগত সাতিত্যিকদের মাঝে সনদপত্র ও ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..