• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

রাজধানীতে ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

জাহাঙ্গীর হোসেন / ৫২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ডেন্টাল সোসাইটি অব বাংলাদেশ’র আয়োজনে রাজধানীর মহাখালীতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর মহাখালীস্থ নিকেতন বাজারে ঢাকা-১৭ আসনের খেলাফত মজলিস মনোনিত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব:) ডাক্তার এমদাদুল হক’র উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ঢাকা-১৭ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব:) ডাক্তার এমদাদুল হক জানান, আজ আমরা প্রায় ৪ শতাধিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেছি।
তিনি আরো বলেন, আমি আগেও বহুবার ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের আয়োজন করেছি এবং আগামীতেও ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় নির্বাহী ডিএসবি ডাক্তারবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আজিজুল হক, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস মোহাম্মদপুর থানা সভাপতি মাও.মোতালেব হোসেন , বনানী থানা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানসহ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..