• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

সংসদ নির্বাচন নিয়ে কোন ধরনের সংকট নেই: হারিফ

বিডিনিউজ আই ডেস্ক : / ১৫৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, কুষ্টিয়া: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধরনের সংকট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমি কোন সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনো দেড় বছর বাকী। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়।’
হানিফ আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অধিক গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার বিষয়ে পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। কোন দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে, তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না, এমনটাও নয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসবে।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। (বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..