• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

স্কুল মাঠে যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১
ফতুল্লায় হৃদয় নামে যুবকের রক্তমাখা লাশ উদ্ধার।

নারায়ণগঞ্জের ফতুল্লায় হৃদয় (২৫) নামে এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুন) বেলা ৩টার দিকে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত হৃদয় হাজীগঞ্জ উচাবাড়ির এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. খোকন মিয়া।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে এলাকায় ছড়িয়ে পড়ে প্রাইমারি স্কুল মাঠে একজনের লাশ পড়ে রয়েছে। এ খবরে উৎসুক লোকজন স্কুলে ভিড় করে। একপর্যায়ে স্বজনরা এসে লাশটি হৃদয়ের বলে শনাক্ত করে।
হৃদয়ের বড় ভাই মো. রনি জানান, গত শনিবার রাত ১২টার দিকে বাসা থেকে বের হয় হৃদয়। এরপর রাতে আর বাসায় ফিরেনি হৃদয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারে তার ভাই খুন হয়েছে। স্কুল মাঠের পানিতে তার ভাইয়ের নিথর দেহ পড়ে রয়েছে। তার ভাই হত্যাকান্ডের শিকার হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, তার ভাই স্থানীয়ভাবে বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতো। কারও সাথে কোন বিরোধ ছিলো না। তবে মাদকাসক্ত বন্ধু-বান্ধবের সাথে হৃদয়ের ওঠবস ছিলো। ভাই-বোনের মধ্যে হৃদয় ছিলো ২য়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনাস্থলে আসেন। তিনি জানান, লাশের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। বন্ধুদের সাথে দ্বন্দ্বে এ ঘটনা বলে প্রাথমিকভাবে তার ধারণা। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্টের পরই বলা যাবে মৃত্যু প্রকৃত কারণ।
এলাকাবাসীরা জানান, করোনার কারণে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ রয়েছে। স্কুলের পুরানো কয়েকটি কক্ষ জরাজীর্ণ। সেই কক্ষগুলোতে মাদকাসক্তরা নিয়মিত আড্ডা জমায়। স্কুলের প্রধান গেট তালাবদ্ধ থাকলেও পাশের দেয়াল টপকে সহজেই স্কুল মাঠে প্রবেশ করা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..