• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর জিয়াউর রহমানের ধারক-বাহক হিসেবে আমরা মানুষের সেবা করে যাব: মঈন খান

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা’র অফিস কার্যালয় শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা / ৮৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বৃদ্ধাশ্রম নয় পরিবারেই হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান – এই শ্লোগানকে ধারন করে গড়ে উঠা ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২২ সালে। সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া’য় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল এর নিজস্ব ভবনে আনুষ্ঠানিক ভাবে ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের অস্থায়ী অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

২৭ সেপ্টেম্বর শনিবার সকালে বনাঢ্য এক র ্যালি ও বেলুন উড়িয়ে এ অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে অফিস উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান মাসুম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক রণজিৎ মোদক,কবি আল আশরাফ বিন্দু।
সংগঠনের সাধারণত সম্পাদক মেজবা উদ্দীন শাহরিয়ার মামুন এর সঞ্চালনায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম, শাহানা মান্নান, জাকারিয়া, বাবু, মোঃশফিকুল ইসলাম আরজু, কাজী আনিসুল হক হীরা, হোসনে আরা বেগম, নিশি, জুয়েল, বিপ্লবসহ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সদস্য আঃ রহমান বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন-শহীদ উল্লাহ এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মোঃ ফিরোজ কায়সার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..