• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৩

বিডিনিউজ আই ডেস্ক : / ৮১১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

রাজধানীতে অনলাইনে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- জাকারিয়া পারভেজ (২৬), মো. সোহরাব হোসেন ওরফে টিটু ও জাহিদ ইবনে জাহান (২৮)।
তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৩ টি মোবাইল ফোন ও ৬ টি সিম কার্ড উদ্ধার করা হয়।
রামপুরা থানার মামলায় তারা তিন দিনের রিমান্ডে রয়েছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনৈক আসিফ উর রহমানকে একটি ওয়েব সাইটে ইনভেস্টের প্রলুব্ধ করে গ্রেফতারকৃতরা। তারা আসিফ উর রহমানের পূর্ব পরিচিত। এই ইনভেস্টের চুক্তি বাবদ আসিফ তাদের ৩০ লাখ টাকা দেন।
এরপর তিনি বিনিয়োগকৃত অর্থের মুনাফা চাইলে তা ব্যাংক একাউন্টে পাঠানোর কথা বলে গ্রেফতারকৃতরা আসিফের কাছ থেকে তার ব্যাংক একাউন্ট নাম্বার, পাসপোর্ট এবং এনআইডির কপি নিয়ে নেন। তাদের কথা মত পাসপোর্ট, এনআইডির কপি দিলেও অর্থ ফেরত না দিয়ে বরং তারা তা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার শুরু করে। এ ঘটনায় আসিফ বাদি হয়ে রামপুরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিশির কুমার কর্মকার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহারভূক্তদের অবস্থান শনাক্ত করা হয়।
এরআগে, ঢাকা জেলার আশুলিয়া থানায় অভিযান চালিয়ে জাকারিয়া পারভেজকে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানায় অভিযান চালিয়ে গত ২৫ মে সোহরাব হোসেন ওরফে টিটুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর, তার দেওয়া তথ্যর ভিত্তিতে রাজধানীর কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে মো. জাহিদ ইবনে জাহানকে গ্রেফতার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..