• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

আ’লীগ নেতা শরীফুল হকের নেতৃত্বে সমাবেশে যোগদান

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
আ’লীগ নেতা শরীফুল হকের নেতৃত্বে সমাবেশে যোগদান

বিডি নিউজ আই রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালনের উদ্দেশ্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হাজ্বী আবু মোঃ শরীফুল হকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেছেন। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলের উদ্দেশ্যে সকাল সাড়ে ১০টায় কয়েত শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে হাজির হন।

এ সময় মিছিল থেকে দলীয় শ্লোগানের মাধ্যমে মুখরিত করে তোলে রাজপথ এবং মিছিল থেকে ফতুল্লা থানা যুবলীগের অস্তিত্বেরও জাগান দেয়া হয়। এ সময় মিছিলে থাকা নেতা-কর্মীদের হাতে হাতে শোভা পেয়েছে নানা রংয়ের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিক ও বাংলাদেশের জাতীয় পতাকা।

থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হাজ্বী আবু মোঃ শরীফুল হক বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের অন্যতম একটি সংগঠন। সেই প্রাণের সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজকে এই সমাবেশ। আমাদের সকল নেতাকর্মী উচ্ছসিত এবং আনন্দিত। আশা করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা সকল অপশক্তির দাঁতভাঙা জবাব দিবো। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় শপথ নেবে আজ যুবলীগ এই সমাবেশ থেকে।

থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হাজ্বী আবু মোঃ শরীফুল হকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, হুমায়ুন কবীর বাবু, কাজল চৌধুরী, জাফর ইসলাম, কাউসার আহমেদ, রাসেল চৌধুরী, মোঃ রাসেল, কনক সরকার, জাহাঙ্গীর হোসেন, উজ্জল চৌধুরী, সৈয়দ মুন্না, রাজু ও সৈয়দ মোঃ শাওন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..