• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আল্লাহর কাছে প্রার্থনা; এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিডি নিউজ আই: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহতায়ালার কাছে আমরা প্রার্থনা করেছি আল্লাহতায়ালা যেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এ দেশের মানুষের ১৯৭১ সালের যে চেতনা, একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, তা করতে যেন তিনি সুযোগ করে দেন।

ঈদুল আজহার দিনে বুধবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
এরপর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল-এর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে যুবদলের কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল-এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকদল জিয়ার মাজারে শ্রদ্ধা জানায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..