• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

আস্থা থাকলে শত ষড়যন্ত্র করেও জনতা থেকে আলাদা করা যায় না: মতিউর রহমান মতি

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনকে কেন্দ্র করে যারা আমার বিরুদ্ধে ঘৃণিত ষড়যন্ত্র খেলায় মেতে উঠে আমাকে এলাকার জনগণের কাছ থেকে আলাদা করার চক্রান্ত করে যাচ্ছে আমার বিশ্বাস তারা কখনো এ চক্রান্ত করে তাদের নিজস্বার্থ হাসিল করতে পারবে না। কেননা আল্লাহর রহমতে জনগনের বিশ্বাস ও আস্হা আমার উপর রয়েছে।

আমার জীবনের সূচনা লগ্নথেকে ৬ নং ওয়ার্ডবাসীর স্নেহ মমতা ও ভালবাসা নিয়ে বড় হয়ে উঠেছি। আমিও ছোট বড় সকলের প্রতি সন্মান রেখে সুখ দুঃখের সঙ্গী হয়ে সকলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে সব সময় কাজ করেছি। এ সকল কল্যাণ মূলক কাজ করতে গিয়ে অনেকের বাঁধার সন্মুখে পড়েছি। এ সকল বাঁধাকে এলাকাবাসিকে সঙ্গে নিয়ে অতিক্রম করেছি বারবার। যারা আবারও আমার নির্বচনে বাঁধা সৃষ্টি করতে চাচ্ছে আমার প্রিয় এলাকাবাসী আমার সঙ্গে সব সময়ই ছিলো আছে এবং থাকবে। তারাই এর দাঁত ভাঙ্গা জবাব দেবে আগামী ১৬ জানুয়ারী আমার প্রতীক ঠেলা গাড়ী মার্কায় ভোটের মধ্য দিয়ে আমাকে আবারও বিজয়ী করে এলাকাবাসী সেবা করার সুযোগ দিবেন। নাসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মতিউর রহমান মতি এ কথা গুলো বলেন।

মতিউর রহমান মতিকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ও প্রশাসনের কাছে অপরাধী হিসেবে চিহ্নিত করার জন্য কিছু স্বার্থবাজ মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যম অপপ্রচার করে যাচ্ছে। তাদের এ ধরনের অপপ্রচারের বিষয়ে মতিউর রহমান মতি এমনটাই বক্তব্য তুলে ধরেন আমাদের সাংবাদিক সমাজের কাছে।

তথ্য মতে জানা যায় যে মতিউর রহমান মতি একজন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত দলীয় সকল কাজ বাস্তবায়নের অতন্দ্র প্রহরী। জননেতা একে এম শামীম ওসমানের আস্থাভাজন কর্মী। যুব সমাজ ও এলাকাবাসী সকলের কাছে স্নেহের ও ভালবাসার প্রিয় মানুষ। সফল কাউন্সিলর। তাঁর এ সকল সফলতাই স্হানীয় স্বার্থবাজদের হিংসার কারন আর তাই মতিউর রহমান মতির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত। এমটাই জানা যায় সাধারণত মানুষের কাছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..