নারায়ণগঞ্জ নাগরিক কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের নাগরিক সেবার মান উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
১০ অক্টেবর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল নাগরিক সমাজ, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন সহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক উক্ত অনুষ্ঠানে নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিককে শুভেচ্ছা হিসেবে সন্মাননা স্মারক প্রদান করেন। সে সময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আরো উপস্থিত ছিলেন সিনিঃসহ সভাপতি কাজী আনিসুল হক, সাজ্জাদ আহম্মেদ খোকন, শাহ আলম, মোঃ ওয়ারদে রহমান প্রমুখ।
শুভেচ্ছা স্মারক গ্রহণ করে অ্যাডভোকেট এবি সিদ্দিক বলেন, এই সম্মাননা আমার একার নয়, এই সম্মান নারায়ণগঞ্জের সকল সচেতন নাগরিকের। নাগরিকদের অধিকার আদায় ও সেবার মান উন্নয়নে আমি আজীবন কাজ করে যাব। সাংবাদিক সমাজকে পাশে পেয়ে আমি গর্বিত।
জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, অ্যাডভোকেট এবি সিদ্দিক নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের বাতিঘর। তিনি সবসময় নাগরিকের অধিকার আদায় সহ অন্যায়ের বিরুদ্ধে ও জনকল্যাণে সোচ্চার থেকেছেন। তার এই অবদানকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও নারায়ণগঞ্জের যেকোনো জনকল্যাণমূলক কাজে জার্নালিস্ট ইউনিটি তার পাশে থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...