• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জে চেকপোস্টে বিদেশি পিস্তল, হেরোইনসহ ২ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সদরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া তীব্র তাপদাহে ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ ভিসি, ডিসি জাহিদের মধ্যস্থতায় মুক্ত জিনিয়া নাট্য সংগঠনের উদ্যোগে নাট্যত্রয়ের শুভ মহরত অনুষ্ঠিত সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন -এর শোক পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধর দাবিদারদের সংবাদ সম্মেলন

পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধর দাবিদারদের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিন ধরে দখলমুক্ত অবস্থায় পড়ে থাকা পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন নিজেকে মুঘল সম্রাটদের ১৬তম বংশ এবং ঈশা খাঁ এর বংশধর দাবী করা কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ও-ই সময় পরিবারের সদস্যদের উপস্থিতিতে কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ বলেন- আল্লাহর ৯৯টি পবিত্র নাম উল্লেখ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্। আমার বক্তব্য অনুযায়ী, জাতীয় জমির ৫৪৬৩-এ নম্বরের একটি জমির দলিল ১৯১৭ সালে সম্পাদিত হয়। তবে ১৯৪২ সাল থেকে জমিটির ইতিহাস ও মালিকানা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমার দাবী, জমিটির পক্ষে আমাদের কাছে ৩টি খতিয়ান বা ভূমি রেকর্ড রয়েছে, যা জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন- আমি মনে করি, ভূমির মালিকানা নির্ধারণ ও প্রকৃত মালিকের অধিকার প্রতিষ্ঠায় প্রচলিত আইন এবং সরকারী ভূমি রেকর্ড যথাযথভাবে যাচাই করা অত্যন্ত জরুরী। এ অবস্থায় আমার জোড় দাবী, বাংলাদেশের ৬৪ জেলার ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধান ও প্রকৃত মালিকদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।

বিশেষ করে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আমার বিনীত আবেদন, ১৯৪২ সাল থেকে আমাদের পারিবারিক জমিটি খালি পড়ে রয়েছে বলে আমি দাবী করছি। জমিটির পক্ষে আমাদের কাছে থাকা তিনটি রেকর্ড ও অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্র যাচাই করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনানুগভাবে জমিটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..