• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

খুলনায় ট্রিপল হত্যা মামলার আসামি গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ১৪৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১
খুলনার মশিয়ালীতে ট্রিপল হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি কবির শেখ ওরফে হুমায়ুন কবীর।

খুলনার মশিয়ালীতে ট্রিপল হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি কবির শেখ ওরফে হুমায়ুন কবীরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে রবিবার ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে যশোরের শার্শা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামি কবির শেখ খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার হাসান আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই রাতে মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এসময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জাকারিয়া-জাফরিন-হুমায়ুন কবীরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..