• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ

গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

বিডিনিউজ আই ডেস্ক : / ১২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

একজন অসহায় গ্রাম পুলিশের আবেদনে সাড়া দিয়ে তার ১৯ বছরের শারীরিক প্রতিবন্ধী সন্তানকে হুইল চেয়ার উপহার দিয়ে

মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

জানা যায়, কাশীপুর ইউনিয়ন পরিষদের মহিলা গ্রাম পুলিশ সানজিদা জাহান তার প্রতিবন্ধী সন্তানের জন্য একটি হুইল চেয়ারের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার স্বামী নেই, দুই সন্তান নিয়ে তিনি অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। বড় ছেলেটি (বয়স ১৯) জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় চলাফেরা করতে পারে না। তার নিজের স্বল্প বেতনে পরিবার চালিয়ে হুইল চেয়ার কেনা তার পক্ষে অসম্ভব। ছোট ছেলে ১০ম শ্রেণিতে পড়াশোনা করছে।

বিষয়টি কাশীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমেদ সুপারিশ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর পাঠান।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

আজ বৃহস্পতিবার ১৭-৯-২৬ ইং সদর উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে সানজিদা জাহানের হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন তাহলে একজন, সরকারি কর্মচারী হিসেবে গ্রাম পুলিশরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত সানজিদা জাহান বলেন, আমার ছেলেটা এতদিন ঘরেই পড়ে থাকতো। এখন সে বাইরের আলো দেখতে পাবে। ইউএনও স্যার ও চেয়ারম্যান সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..