• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

জাকিরকে দেখে কান্নায় ভেঙে পড়লেন নারীরা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
জাকির হোসেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য এবং যুব সমাজদের নিয়ে গণসংযোগ

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাকির হোসেন নৌকা প্রতীকের গণসংযোগ করতে গিয়ে এলাকার মা বোনদের ভালোবাসায় সিক্ত হলেন। জাকির হোসেনকে কাছে পেয়ে বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ নারীরা। তাদের চোখে জ্বল চলে আসে। আলীরটেকের উন্নয়নের রূপকার ও গরীবের বন্ধু জাকির হোসেন কেন ৫ বছর চেয়ারম্যান না হয়ে জনগনের কাছ থেকে সরে গিয়েছিলেন। হারানো ৫ বছর কিভাবে পূরণ করবে মহিলারা জাকির হোসেনের কাছে জানতে চায়। মহিলাদের চোখের জ্বল দেখে জাকির হোসেনের চোখেও জ্বল চলে আসে। আবেগ আপ্লত হয়ে জাকির হোসেন মা বোনদের আশ্বস্ত করেন তাদেরকে ছেড়ে আর কোথায়ও চলে যাবেন না।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে আলীরটেক ৩ ও ৪ নং ওয়ার্ডে নৌকা প্রতীকে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন।

এদিকে জাকির হোসেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য এবং যুব সমাজদের নিয়ে গণসংযোগে বের হলে প্রতিটি পাড়া মহল্লায় নৌকার শ্লোগানে শ্লোগানে এলাকায় নির্বাচনের উল্লাসে পরিণত হয়।

এলাকাবাসী বলেন, জাকির হোসেন চেয়ারম্যান হওয়ার পর ৫ বছরে মুক্তারকান্দি, ডিগ্রিরচর, আলীরটেক, গোগনগর, কুড়েরপাড়, ক্রোকেরচর ও গঞ্জকুমারীয়া এলাকার রাস্তাঘাটের যে উন্নয়ন করেছে তা ইতিহাস বিরল। এই অঞ্চলের মানুষ রাস্তা দিয়ে পায়ে হেটে চলাচল করতে কষ্ট হতো। জাকির হোসেন চেয়ারম্যান হওয়ার আলীরটেককে উপ-শহরে পরিনত করে তুলেছেন। এবারও বিপুল ভোটে নির্বাচিত করে আরেকটা ইতিহাস সৃষ্টি করতে চায় আলীরটেকবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..