• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

না’গঞ্জ সদরে বিনামূল্যে চারাগাছ বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ৬৮১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিজিবি ৬২ ব্যাটলিয়নের মাঝে বিনামূল্যে নারিকেল, তাল, আম, নিম, জাম, বেল ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় চত্বরে সভাপতি হিসাবে উপস্থিত থেকে চারাগাছ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন।

বিজিবি ৬২ব্যাটলিয়নের পক্ষে চারাগাছ গ্রহণ করেন বিজিবি ৬২ ব্যাটলিয়নের এসিস্ট্যান্ট ডিরেক্টর মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা রুপালী খাতুনসহ সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।

বিতরণকৃত চারাগাছের মধ্যে রয়েছে-নারিকেল-৩০টি, তাল-৩০টি, আম-৭৫টি, নিম-৬৫টি, জাম-১০০টি, বেল-৩৫টি ও কাঁঠাল-১৬৫টি। মোট ৫০০টি চারাগাছ বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..