• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

‘নামকরণে তাদের অবদান কী’ প্রশ্ন রফিউর রাব্বির

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ জুন, ২০২১
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।

ওসমান পরিবারের সদস্যদের নামে সেতু ও সড়কের নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি বলেন, সরকারের কতিপয় মন্ত্রী ও আমলারা টাকা খেয়ে এই নারায়ণগঞ্জের রাস্তা ও বিভিন্ন স্থাপনা বিভিন্ন জনের নামে নামকরণ করছেন। আমরা এই মন্ত্রী ও আমলাদের প্রশ্ন করতে চাই, দয়া করে আমাদের জানান যাদের নামে নামকরণ করলেন তাদের এই নারায়ণগঞ্জে বা দেশে অবদান কী? লাশ ফেলা, খুন খারাবি এগুলো যোগ্যতার মধ্যে পরে কিনা এ বিষয়গুলো আমাদের জানান। নারায়ণগঞ্জের মানুষ হিসেবে এ বিষয়গুলো জানার অধিকার আমাদের রয়েছে। সরকার এই নামকরণ নিয়ে যেই ঘটনা দেশে ঘটিয়ে চলেছে বিশ্বে এমন নির্লজ্জ ঘটনার নজির খুঁজে পাওয়া যাবে না।

মঙ্গলবার (৮ জুন) সন্ধায় ত্বকী হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ত্বকীর ঘাতক যারা তাদেরকে সরকার বিভিন্ন সময়ে পুরষ্কৃত করেছে। অন্যান্য খুনের আসামীদের পুরষ্কৃত করার অসংখ্য নজির আমরা দেখেছি। সরকার এতে লজ্জিত হয় না। কিন্তু আমরা বলতে চাই, ম্যান্ডেট ছাড়া সরকার বলে জনগণের মতামত তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই করে কালের পর কাল অতিক্রম করা যাবে না। তারপরও এ সরকারকে আমরা বলি ত্বকী সহ নারায়ণগঞ্জে অন্যান্য হত্যার বিচার করুন। আমরা সাগর-রুনি, তনুসহ দেশে অন্যান্য হত্যাকান্ডের বিচার দেখতে চাই। বছরের পর বছর এসব হত্যাকান্ডকে ধামাচাপা দিয়ে নিজেদের সন্ত্রাসীদের লালন-পালন ও রক্ষা করে পার পাবেন না। তাই আজকের এই আয়োজন থেকে সরকারকে পেছনের ইতিহাস পাঠ করার আহবান জানাই।

এসময় সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সমমনার সভাপতি দুলাল সাহা, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, জেলা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, জেলা গণসংহতির সমন্বয়কারী তরিকুল সুজন, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের কার্যকরী সদস্য কবি অমল আকাশ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..