• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে?

নারায়ণগঞ্জে তাঁতীদলের কর্মী সভা

বিডিনিউজ আই ডেস্ক : / ৮৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার স্টেডিয়াম এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন,‘অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে আবারও দেশবাসী গর্জে উঠবে। আর এর ভয়ংকর পরিণতি থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। মানুষের এই জাগরণ কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না।’

শনিবার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ স্টেডিয়াম এলাকায় নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ আরও বলেন,‘দেশনায়ক তারেক রহমান আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়ে বলেছেন, সারা দেশের আনাচে-কানাচে তাঁতী দলের নেতা-কর্মীদের নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো ৩১ দফা দাবি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমি সমর্থকদের জাগরণ দেখেছি।
তাঁরা আমাকে বলেছেন, বর্তমান সরকারকে আর সময় দেওয়া যাবে না। তাঁদের দাবি, অচিরেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে তাঁরা পুরোপুরি শরিক হবেন।

নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান (শুক্কুর মাহমুদ) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতীদলের সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক বাশারুল আলম কামাল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনিসহ নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..