• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৩২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য মঞ্জুরকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন মন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ এর সদস্যবৃন্দ এবং চেক গ্রহণকারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মো: রায়হান কবির তাঁর বক্তব্যে বলেন, আমি অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির আয়োজনে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য মঞ্জুরকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে এবং অসহায় মানুষদের চিকিৎসা সেবা পেতে সাহায্য করবে।এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি উপকারভোগীদের যথাযথভাবে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..