• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

বন্দরে রাজউকের উচ্ছেদ অভিযান, ভবন মালিকদের জরিমানা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
বন্দরে রাজউকের উচ্ছেদ অভিযান, ভবন মালিকদের জরিমানা

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নকশাবহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করে ভবন নির্মাণ করায় নির্মাণাধীন দুটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দেয়া হয়। এ সময় ভবন নকশাবহির্ভূত সীমানা প্রাচীর ও বারান্দা তৈরি ও বার্তী নির্মাণ করায় বাড়ির মালিককে মানিক মিয়াকে ১০ লাখ টাকা, রুকন মিয়াকে ৩ লক্ষ টাকা ও আব্দুল মাজিদকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদের সময় নাসিকের ল্যাম্পপোস্ট এর খুটি ভেঙ্গেফেলা হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির নির্দেশে কাউন্সিলর শাহিন অভিযান পরিচালনাকারীর কাছে জানতে চান ল্যাম্পপোস্ট এর খুটি ভাঙ্গার ব্যাপারে। বৃহস্পতিবার ১ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডস্থল রূপালি আবাসিক এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে নির্মাণাধীন ভবনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা এর জবাব না দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন। বিধিনিষেধ অমান্য করায় ভবনগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মানিক মিয়া নামে এক ভবনের মালিককে জরিমানা করা হয়। রাজউকের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..