• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
 বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির

বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

নিজস্ব সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ রমজান বুধবার (১২ এপ্রিল) বন্দর উপজেলা র সম্মেলন কক্ষে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের উদ্বোধক হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা খান মাসুদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন- সাংবাদিকরা সমাজের আয়না বা দর্পণ। তাদের আয়নার মতো স্বচ্ছ থাকা প্রয়োজন। এ পেশাকে কলঙ্কমুক্ত করতে হলে সাংবাদিকদের মান উন্নত করতে হবে। বর্তমানে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি অসত্য লেখনির মাধ্যমে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে মহান এ পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। তিনি কতিপয় অপসাংবাদিকদের বিষয়ে প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকার তাগিদ দেন।

উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, যুবলীগ নেতা ডালিম হায়দার, সায়মন খান, দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি এস. এম. আব্দুল্লাহ, বন্দর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ফিরোজ খান, সদস্য আজাদ, দৈনিক অগ্রবানী পত্রিকার বন্দর প্রতিনিধি ইমন শাহরিয়ার, বাংলা একাত্তুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ অভি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, শরীফ হাসান চিশতী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক মমতাজ মম, প্রচার সম্পাদক কামরুল ইসলাম রিমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডালিম সিকদার, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, কার্যকরি সদস্য তারিক হোসেন বাপ্পী, সদস্য আবু সুফিয়ান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..