মাসদাইর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ ৬ নভেম্বর।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মাসদাইর কবরস্থানসহ বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মাসদাইর পাকাপুল-সংলগ্ন তাঁর নিজ বাড়ি ‘মন্ডল বাড়ি’তে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গিয়াস উদ্দিন আহমেদের বড় ছেলে বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। তাঁর অন্য তিন ছেলে হলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল এবং নারায়ণগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান রোমেন।
পরিবারের পক্ষ থেকে কামরুল হাসান রোমেন তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...