• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দেওভোগে আলী আহাম্মদ চুনকার দুই দিনব্যাপী ওরশ শুরু

রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে সাদপন্থীদের হাজীগঞ্জ রেললাইনে মারকায নির্মাণ বন্ধ এবং দেশব্যাপী তাদের কার্যক্রম নিষিদ্ধ ও ২০১৮-২০২৪ সালে টঙ্গী ময়দানে হত্যাকান্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ওলামায়ে কেরাম ও তাবলীগ জামাত নারায়ণগঞ্জ। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় ডিআইটি মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, জাকির হোসেন কাসেমী, মুফতী মাহবুব, হাফেজ মাওলানা জুবায়ের, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা তানিমসহ আরো অনেকে।
প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেন, ভারতীয় ‘র’ এজেন্ট ও বহির্বিশ্বের ইহুদিদের ইন্ধন ও অর্থে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সাদপন্থীরা আবারো ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে। রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মার্কায হতে দেয়া হবেনা।
রূপগঞ্জের তারাবোতে তাবলীগ জামাত বন্ধ ও হাজীগঞ্জ রেললাইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন স্থানীয় প্রশাসনকে। নয়তো আমরা আইন হাতে তুলে নিলে আগুন দিয়ে সব জালিয়ে পুড়িয়ে দেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..