• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বগুড়ায় গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ১৭২১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, বগুড়া : বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৩২) বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী চৌধুরী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আলাউদ্দিন পঞ্চগড়ের আটোয়ারী থানার ছোটধাপ এলাকার হাবিবুর রহমানের ছেলে। বিশ্বজিৎ হত্যাকান্ডের পর থেকেই আত্মগোপনে ছিল আলাউদ্দিন।
২০১৩ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আলাউদ্দিনের অনুপস্থিতিতে তার যাবজ্জীবন সাজা হয়। মামলা চলার সময় থেকেই আলাউদ্দিন পলাতক ছিল।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুরশাহ (ভিক্টোরিয়া) পার্কের সামনে খুন হন বিশ্বজিৎ দাস। ওই হত্যাকান্ডের এক বছর পর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলার রায়ে ২১ আসামির মধ্যে আটজনের মৃত্যুদন্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজা হয়।
নিহত বিশ্বজিৎ দাসের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর দাসপাড়া গ্রামে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..