• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে?

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালে বৈষম্য বিরোধী মামলায় সাবেক সংসদ সদস্য, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জেবুন্নেসা আফরোজের জামিন হয়েছে। তার জামিনের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নিয়ে আলোচনা হয়েছে। নগরীর অনেকে বলছে, জেবুন্নেসার জামিন হলো. আইভীর জামিন কবে?

নারায়ণগঞ্জ পৌরসভার সর্বশেষ নির্বাচনে মেয়র (চেয়ারম্যান) পদে আওয়ামীলীগের নেতা ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম সহ টানা তিনটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে বিজয়ী হন।নগরীর দেওভোগ এলাকার চুনকা কুটিরের বাড়ী থেকে ২০২৫ সালের ৯ মে সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে পুলিশ গ্রেফতার করে। জেলা পুলিশ তাকে একটি হত্যাসহ পাঁচটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের পর কারাগারে পাঠায়।পুলিশ তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে ২৭ মে আবার আদালতের পর কারাগারে পাঠায়। ঢাকার হাইকোর্টে ৯ নভেম্বর বিচারপতি এ এস এম আব্দুল মমিন এবং বিচারপতি সগীর হোসেনের সমন্ময়ে গঠিত বেঞ্চ মেয়র আইভীকে মিনারুল হত্যাসহ পাঁচটি মামালায় জামিন প্রদান করেন। কিন্তু তার মুক্তি মিলেনি।পুলিশ ১৮ নভেম্বর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন ও এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আকতার মনি ‘ র আদালতে তাকে আরো পাঁচটি মামলায় গ্রেফতার দেখিয়ে আবেদন করলে মন্জুর হয়। সূত্র বলেছে,তার বিরুদ্ধে মোট ১২ টি মামলা দেখানো হয়।আইনী জটিলতার কারণে তার জামিন হচ্ছে না।

এদিকে ঢাকার বাড়ী থেকে ২০২৫ সালের ১৭ মে বরিশাল আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জেবুন্নেসা আফরোজকে পুলিশ গ্রেফতার করে। আদালত থেকে আওয়ামীলীগের ওই সংসদ সদস্যকে ছয়টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।বরিশালের এডিশনাল চীফ মেট্রোেলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১৮ ফেব্রুয়ারি জেবুন্নেসা আফরোজের জামিন হয়।আদালত থেকে একই সাথে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিমউদদীনের জামিনাদেশ হয়।
অপর দিকে জেবুন্নেসা আফরোজের জামিনাদেশের খবর প্রচার হয়েছে।নারায়ণগঞ্জ মহানগরীতে ওই কারনে সাবেক চার বারের মেয়র আইভীর জামিন কবে হবে – তা নিয়ে আলোচনা-পর্যালোচনা হতে শুনা গেছে।নগরীর অনেকে বলছে,আইভী আওয়ামীলীগের পদধারী হলেও কখনোই কোন দলের নেতাকর্মী সমর্থকের প্রতি বিরাগভাজন হননি।আইভী আওয়ামীলীগের নেতা হয়েও নিজ দলের সংসদ সদস্য শামীম ওসমান ও তার অনুসারীদের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী ছিলো।সেই আইভীকে কারাগারে বন্দি রাখার কোন যুক্তি নেই। নগরীর কেউ বলছে,আইভীর মাধ্যমে নগরীর যে উন্নয়ন সাধন হয়েছে – শামীম ওসমান, তৈমুর আলম খন্দকার, শাখাওয়াত হোসেন খান মেয়র হলে আশানুরুপ উন্নয়ন হতো না। তাই কট্টর আওয়ামীলীগার জেবুন্নেসা আফরোজের হলে আইভীরও জামিনে মুক্তি দরকার। তা না হলে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..